ads
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবির সাংবাদিক সমিতির নির্বাচন শনিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হবে শনিবার (৭ নভেম্বর)। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইবিসাসের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছরের মতো এবারও ৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে ভোটগ্রহণ শুরু হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. সাইদুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. আতাউল হক এবং সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন।

নির্বাচন পর্যাবেক্ষক হিসেবে রয়েছেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ।

ভোটগ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে নির্বাচনের ফল ঘোষণা করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ।

সমিতির বর্তমান সভাপতি ইমরান শুভ্র বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102