ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবি অফিসার্স এসোসিয়েশনের ১৩ দফা দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবি প্রতিনিধি; প্রশাসনিক কার্যক্রম অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন ইবি উপাচার্য বরাবর ১৩ দফা দাবি জানিয়েছেন।

সোমবার (২১ ডিসেম্বর) অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক আমলগীর হোসেন খান এবং সদস্য সচিব আব্দুল হান্নান স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। গত ১৩ ডিসেম্বর এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ দফা দাবি পেশ করা হয়েছে বলে জানা গেছে।

স্মারকলিপিতে তাদের দাবিসমূহ হলো- অফিসারদের চাকরি হতে অবসর গ্রহনের বয়স ৬০ বছর থেকে ৬৫ বছরে উন্নীত্তকরণ, পেনশন নীতিমালা পূর্বের মত দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অফিস সময় সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত কর্মঘন্টা ঠিক রেখে বাস্তবায়ন করতে হবে। উপ-রেজিস্ট্রার (সমমান) পদের অফিসারদের বেতন স্কেল ৪নং গ্রেড প্রাপ্তির তারিখ থেকে কার্যকর করা এবং সহকারী রেজিস্ট্রার (সমমান) পদের বেতন স্কেল ৬নং গ্রেড সরাসরি বাস্তবায়ন করতে হবে।সকল দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার পদ দ্রুত পূরণ করতে হবে। কল্যাণ তহবিলের অর্থ ৩টি মোট বেতন ও ভাতার পরিবর্তে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ১৮টি বেতন ও ভাতাদি প্রদানের ব্যবস্থা করতে হবে। চিকিৎসা কেন্দ্রে কর্মরত সিনিয়র টেকনিক্যাল অফিসারদের ডেপুটি চীফ টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি ও আপগ্রেডিংয়ের ব্যবস্থা করতে হবে। পদোন্নতি প্রাপ্ত ৭ ও ৮ জন অফিসারদের প্রাপ্তির তারিখ থেকে প্রাপ্ত সুবিধা প্রদান করতে হবে। উপ-প্রধান প্রকৌশলী পদকে আত্মীকরণের মাধ্যমে সংশোধন পূর্বক তত্বাবধায়ক প্রকৌশলী পদ হিসেবে কার্যকর করতে হবে। সৃষ্টিকৃত সিনিয়র পেশ ইমাম পদ চুড়ান্ত অর্গানোগ্রামে অন্তর্ভূক্তকরতে হব।বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে স্থায়ী নীতিমালা করতে হবে। সকল দপ্তর প্রধানের পদে স্থায়ী নিয়োগ কার্যকর করতে হবে। শাখা কর্মকর্তা হতে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি আপগ্রেডিং ৫বছর ও সহকারী রেজিস্ট্রার হতে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি আপগ্রেডিং ৫ বছর সর্বমোট ১০ বছর করতে হবে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির প্রেরিত স্মারকে অফিসারদের বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রশাসনকে দিয়ে বিব্রত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102