ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবি প্রেসক্লাবের সভাপতি মাসুম ও সম্পাদক তারিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

ইবি প্রতিনিধি; মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সরকার মাসুম সভাপতি এবং বাংলানিউজ২৪.কম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

৭ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে ফল ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এ আর রাশেদ (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (বাংলা ট্রিবিউন), দফতর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ আহসান নাঈম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরায়রা (দ্য ইন্ডিপেন্ডেন্ট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান মাহবুব (জাগোনিউজ২৪.কম), কার্যনিবার্হী সদস্য ফেরদাউসুর রহমান সোহাগ (দৈনিক সংবাদ), শাহাদাত তিমির (দৈনিক কালের কণ্ঠ), মুনজুরুল ইসলাম নাহিদ (দৈনিক সমাচার) এবং আদিল সরকার (দৈনিক সময়ের আলো)।

এসময় উপউপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, রেজিস্টার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষক-ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) একে আজাদ লাভলু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার কানন আজিজ।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রক্টর পরেশ চন্দ্র বর্মণ এবং ইবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102