ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় তিনজন আহত হয়েছে। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের করজনা গ্রামে। হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লুৎফর রহমান, শুকুর আলী ও মহর সর্দার।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে করজনা গ্রামে বাড়ির সামনে রাজিব হোসেনের স্ত্রী, ছোটবোন, ও ভাগ্নি বসে রোদ পোহাচ্ছিল। এসময় মিঠু,তারিফ, নিরব, পলাশসা, সাইফুলসহ কয়েকজন বখাটে তাদের উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করে। এতে বাধা দেয় রাজিব হোসেন। তর্কবির্তকের এক পর্যায়ে রাজিবের চাচা লুৎফর রহমান এসে পরিস্থিতি শান্ত করে। সে সময় চলে গেলেও সন্ধ্যার দিকে বাজারে যাওয়ার সময় বখাটেরা হামলা করে লুৎফরের ওপর। লুৎফরের মাথা ফেটে যায়। প্রাণ বাঁচাতে লুৎফর রহমান পাশের ডোবার পানিতে আশ্রয় নেয়। এ সময় শুকুর আলী ও মহর সর্দার তাকে উদ্ধার করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা শুকুর আলী ও মহর সর্দারের ওপর হামলা করে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে দুজনকে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে লুৎফর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বুধবার মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে লূৎফর রহমানে বড় ভাই ফুলমিয়া জানান, বিষয়টি ঘিওর থানাকে অবহিত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বখাটেদের বিরুদ্ধে আগেও পর্নোগ্রাফী আইনে মামলা রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজউদ্দিন জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102