ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভান হত্যা মামলা: আসামি সৌরভ দাশ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান (১৮) খুনের ঘটনায় সৌরভ দাশ (১৭) নামে আরও একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১০ মে) ভোরে লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সৌরভ দাশ, চন্দনাইশ উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বরমা এলাকার রতন মিস্ত্রির বাড়ির কৃষ্ণ দাশের ছেলে। সে নগরের একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, ফেনী, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদের মজুমদার পাড়া থেকে সৌরভ দাশকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।

গত ২২ এপ্রিল রাতে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরের দিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ২৭ এপ্রিল প্রিয়ম বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102