ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভিএমে ফরিদপুরের দুটি পৌরসভায় ভোট চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

ফরিদপুরের দুটি পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

যে দুটি পৌরসভায় ভোট হচ্ছে সেগুলো হলো ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা। ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) দুটি পৌরসভার সকল কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন শুরু হওয়ার কিছু সময় পরই বিএনপি তাদের এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়ার অভিযোগ করছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুরে ২৭টি ওয়ার্ড নিয়ে বর্ধিত পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ১৯৩ এবং মহিলা কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৬৭টি কেন্দ্রে ৩৯২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ফরিদপুর পৌরসভার মোট ভোটার এক লাখ ৪৮ হাজার ২৭৯ জন।

অন্যদিকে জেলার মধুখালীতে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিন্দ্ব¦ন্দ্বিতা করছেন। এ নির্বাচনে নয়টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। মধুখালীর মোট ভোটার ১৯ হাজার ৯৯০ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এ নির্বাচনে ৬০৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে একজন এসআই, একজন এএসআই ও তিন জন কনস্টেবল দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া বিজিবির ছয়টি পেট্রল দল নিয়োজিত থাকবে। নির্বাচনে নিরাপত্তার জন্য র‌্যাবের ১৪টি পেট্রল দল (প্রতি দলে আটজন) দায়িত্ব পালন করবেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ফরিদপুর পৌরসভায় ২৭ জন এবং মধুখালীতে ৬জন কর্তব্যরত থাকবেন।

ফরিদপুর পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ (ধারনের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আব্দুস সালাম (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী শেখ মাহাতাব আলী মেথু (নারিকেল গাছ)। তবে প্রার্থিতা প্রত্যাহারের পর শেখ মাহাতাব আলী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

অপরদিকে মধুখালীতে মেয়র পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মোর্শেদ আহমেদ লিমন (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী সাহাবুদ্দীন আহমেদ সতেজ (ধানের শীষ)।

ফরিদপুর পৌরসভার বিএনপির প্রার্থী প্রধান এজেন্ট একে কিবরিয়া স্বপন জানান, অনেক কেন্দ্রে ভোট গ্রহণের আগ থেকেই আমাদের এজেন্টদের সরকার সমর্থিতরা কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। কোথাও কোথাও ভোট শুরুর পর থেকেই এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102