ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভিএম মেশিন বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, বললেন আমির খসরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

ইভিএম হচ্ছে চোরের সরঞ্জাম। এই সরঞ্জাম বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অনেকেই সার্চ কমিটি, নির্বাচন কমিশনের বিষয়ে আমার মতামত জিজ্ঞেস করে। আমি বলি আমার কোনও মতামত নেই। কারণ এই সার্চ কমিটি, নির্বাচন কমিশন হচ্ছে সহযোগী চোর”।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমির খসরু বলেন, চোরের দশ দিন, আর গৃহস্থের একদিন। আমি একটা স্লোগান দিয়েছি-‘শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপার’। ইভিএম হচ্ছে চোরের সরঞ্জাম। এই সরঞ্জাম বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও দিনও মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে না। যাদের বয়স ৩০-৩২ বছর হয়ে গেছে অলরেডি তারা গত দুই-তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এরা কি চুপ করে বসে থাকবে? জেগে উঠতে হবে।”

তিনি আরও বলেন, দেশের সমস্ত মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সবাই বলে একটা কিছু করবেন না? প্রত্যেকটা মানুষের মাঝে বেদনা রয়েছে। শুধু বিএনপি নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে বাঁচাতে হবে।

আমির খসরু বলেন, গ্যাস, তেল, পানি, বিদ্যুৎসহ সব পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। আর সরকারি সিন্ডিকেট মুনাফা লুটে নিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনও মাথা ব্যথা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102