ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইভিএম হ্যাকিং সম্ভব না: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, অনুকুল পরিবেশেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন নিয়ে সংকট উত্তরণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে বুধবার (২৭ জুলাই) জাকের পার্টির সাথে সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি এ তথ্য

সংলাপে জাকের পার্টি ইভিএম পদ্ধতিতে কারচুপির অভিযোগ তুলে দলটি ব্লক চেইন টেকনোলজি এবং ই-ভোটিং চালুর প্রস্তাব করেন।

তাদের প্রস্তাবের জবাবে সিইসি বলেন, আমরা ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। কিন্তু হ্যাকিংটা সম্ভব নয়। হ্যাকিংটা কোনভাবেই সম্ভব নয়। কারণ এটি স্ট্যান্ড এলোন সিস্টেম। এটি ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়। এটাকে বহুভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা করে যাচ্ছি।

তিনি বলেন, বাইরে অনেক কথাই চাউর আছে যে এটা হ্যাকিং হতে পারে বা এটাতে ভোট চুরি হতে পারে। কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনও এভিডেন্স পাইনি। বিষয়টি কেবল অবহিত করছি। আমরা ইভিএমের ওপর কোনও কাজ করি না। যাতে কোনও অপপ্রয়োগ সম্ভব না নয় সেটা নিশ্চিত করে তারপর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

সিইসি বলেন, আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এটা অর্জন করতে হলে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য সব দলের সক্রিয় সহায়তা চাই। কারণ নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে হলে সব পার্টিকে থাকতে হবে। সবাই যদি থাকেন তাহলে নির্বাচনের মাঠে ভারসাম্য সৃষ্টি হয়। তখন আমাদের কাজটি কমে যায়। রাজনৈতিক দলগুলো একটি ভারসাম্য সৃষ্টি করতে পারে।

জাকের পার্টিতে তরুণ নেতৃত্ব থাকার প্রসঙ্গটি উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, তরুণরাই নতুনত্ব সৃষ্টি করতে পারে। কারণ তাদের মেধাটাও তরুণ থাকে। আমাদেরটা কিন্তু অলরেডি বোর হয়ে গেছে। কাজেই তরুণদের উদ্দীপ্ত করতে হবে।

সিইসি বলেন, নির্বাচন হবে সার্বিকভাবে একটি অনুকূল পরিবেশে। আমরা দীর্ঘদিন ধরে যে পরিবেশে… এটা মাঝে মাঝে বিতর্কিত হয়ে যায়। পরিবেশটি আমরা অনুকূল করতে পারলে ভোটাররা নিরাপদ ও আস্থাশীলভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।

বুধবার বিকেল সাড়ে তিনটায় ইসি সংলাপে বসবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের সাথে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102