ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমরান খানের নেতৃত্বে টেস্ট একাদশে মুশফিক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

অধিনায়ক করা হয়েছে ‘৯২-এর বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের নেতৃত্ব দেয়া ইমরান খানকে। আর উইকেটের পেছনে দাঁড়াবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

এমনই এক ব্যতিক্রমী একাদশ তৈরি করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। যেখানে ৯ জনই সাবেক তারকা।

মূলত টিনেজার হিসেবে ক্যারিয়ার শুরু করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে খ্যাতি লাভ করেছেন এমন ক্রিকেটারদের মধ্য থেকে সেরা একাদশ বেছে নিয়েছে উইজডেন।

আর এই একাদশে বর্তমানে খেলে যাওয়া তারকাদের মধ্য থেকে ঠাঁই পেয়েছেন মুশফিকুর রহিম ও অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিদের নাম রয়েছে একাদশে।

এমন সব কিংবদন্তির পাশে নিজের নাম দেখে যারপরনাই উচ্ছ্বসিত মুশফিক। ফেসবুকে সেই উচ্ছ্বাস প্রকাশে কার্পণ্য করেননি বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল।

নিজেকে ‘সম্মানিত’ বোধ করছেন জানিয়ে ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এত এত কিংবদন্তির সঙ্গে একটা দলে জায়গা পেয়ে আমি অভিভূত। উইজডেনের টিনেজার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা ক্রিকেটারদের একাদশে জায়গা পেয়ে আমি সম্মানিত বোধ করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102