ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৩ বার পঠিত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট আজ। এ নিয়ে দেশটিতে প্রবল উত্তেজনা বিরাজ করছে।

বর্তমানে বিরোধী দলের অবস্থানে মনে হচ্ছে ইমরান খান সহজেই হেরে যাবেন। তবে তিনি জানিয়েছেন, শেষ মুহূর্তে বিশেষ চমক দেখিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে টিকে যাবেন।

সর্বশেষ হিসেবে ইমরান খানের হাতে আছে ১৪২ ভোট, আর বিরোধী দলের কাছে আছে ১৯৯ ভোট।

প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার এক বক্তৃতায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের চেষ্টাকে ‘রিজিম চেঞ্জ’ হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্র অবশ্য পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করে আসছেন।

এদিকে ইমরান খান তার যুব সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। এতে করে অনেকে মনে করছেন, বড় ধরনের সহিংসতা ঘটে যেতে পারে। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকেও সক্রিয় দেখা গেছে।

পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূরণ করতে পারেননি। ইমরান খান ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তার তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) ৩৪২ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে দৃশ্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য দলত্যাগ করেছেন। জয়ের জন্য প্রয়োজন ১৭২ ভোট।

বিরোধী দলের নেতৃত্বে আছেন পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102