ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমরান খান ‘সম্পূর্ণ করোনামুক্ত’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

সিনেটর ফয়সাল জাভেদ খান মঙ্গলবার এক টুইটে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা থেকে পূর্ণাঙ্গভাবে মুক্ত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন প্রধানমন্ত্রী আস্তে আস্তে কাজ শুরু করেছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তার কাজ গুছিয়ে নেয়া শুরু করেছেন। একই সঙ্গে জাতীয় আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করছেন তিনি। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

এতে আরো বলা হয়, দু’দিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফয়সাল সুলতান ঘোষণা দিয়েছেন যে, প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ক্লিনিক্যালি সুস্থ হচ্ছেন। তাকে পরামর্শ দেয়া হয়েছে যে, তিনি কাজ শুরু করতে পারেন। কয়েক দিনের মধ্যে নিয়মিত কাজে ফিরতে পারবেন। উল্লেখ, করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নেয়ার দু’দিন পরে ২০ শে মার্চ ইমরান খানের দেহে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে।

জাতীয় স্বাস্থ্য সার্ভিস আরো পরিষ্কার করেছে যে, প্রধানমন্ত্রী যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি পূর্ণাঙ্গভাবে টিকা নিয়ে সারেননি। তিনি টিকা নেয়ার দু’দিন পরে আক্রান্ত হয়েছেন। কিন্তু কোনো টিকা কার্যকর হওয়ার জন্য এই সময় পর্যাপ্ত নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102