ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমামকে জুতাপেটা করলেন ওয়ার্ড আ. লীগ নেতা, প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে মসজিদের এক ইমামকে আওয়ামী লীগ নেতার লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে চকপাড়া-নয়নপুর আঞ্চলিক সড়কে এ বিক্ষোভ করা হয়।

এ সময় অভিযুক্ত মাওনা ইউনিয়নের ২ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এক পর্যায়ে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা থেকে সরে যান। এর আগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নামে থানায় লিখিত অভিযোগ দিন মসজিদের সভাপতি আবু সায়েম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পাশের বাড়ির একটি অনুষ্ঠানে যথা সময়ে গরু জবাই করতে না যাওয়ায় অহেতুক গালাগাল করা হয়। ঘটনার একপর্যায়ে বায়তুন নূর জামে মসজিদের ওই ইমামকে জুতা খুলে আঘাত করেন অভিযুক্ত রফিকুল ইসলাম। সে সময় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করাও হুমকি দেওয়া হয় ওই ইমামকে।

মসজিদের সভাপতি আবু সায়েম সময় সংবাদকে বলেন, শুক্রবার ঘটনার পরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। ব্যবস্থা না নেওয়ায় শনিবারও বিক্ষোভ করেছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ প্রসঙ্গে মাওনা ইউনিয়নের ২ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, দুই পক্ষ এসেছিল। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102