ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইমুতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেম, ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ধামরাইয়ে প্রেমিকার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরালের হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করার অভিযোগে মোহাম্মদ জুবায়ের হোসেনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুবায়ের উপজেলার বালচাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, মানিকগঞ্জের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে গভীর প্রেমের একপর্যায়ে ওই নারীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে জুবায়ের। ভুক্তভোগী ওই নারী জানান, ইমুতে আমার পরিচয় হয় প্রায় ছয় মাস আগে। এ পরিচয়ের সূত্র ধরে তার সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমার সরলতার সুযোগে আমার অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

যুবক জুবায়ের হোসেন জানায়, ইমুতে ওই নারীর সঙ্গে আমার গভীর প্রেম হয়। আমার প্রয়োজনে আমি তার কাছে টাকা ধার চেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি ভাইরাল করার ভয় দেখে তার কাছে চাঁদা দাবি করিনি। আমার বিরুদ্ধে সে মিথ্যাচার করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102