ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, ইরানকে দোষারোপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।

রয়টার্স ও আরব নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ড্রোন দিয়ে বুধবার রাতে ওই ঘাঁটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লেগে যায়।

ইরাকি একটি টিভি চ্যানেলের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পরপরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় এবং আগুন লাগার এ দৃশ্য বহুদূর থেকে দেখা গেছে।

মার্কিন কনস্যুলেট ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অন্তত একটি রকেট মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে বলে স্থানীয়রা গণমাধ্যমকে নিশ্চিত করেরছে। তারা বলছেন, হামলার পরপরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা গেছে যেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন।

এরবিলের গভর্নর ওমেদ খোশনাউ দাবি করেছেন, হামলায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে।

গত ফেব্রুয়ারিতেও এ ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।ওই হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করে।

এরবিলের এই ঘাঁটির পাশাপাশি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের ‘আইন আল-আসাদ’ হচ্ছে ইরাকে আমেরিকার সবচেয়ে বড় দু’টি সামরিক ঘাঁটি। সম্প্রতি এই দু’টি মার্কিন ঘাঁটি বহুবার রকেট হামলার শিকার হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102