ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

ইরাকে এক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালের এই আগুনের সূত্রপাত হয়। খবর আল-জাজিরার।

দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে আরও অন্তত ২২ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে কোভিড আইসোলেশন ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে প্রদেশের স্বাস্থ্য বিভাগ বলছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত। মাত্র তিন মাস আগেই আল হুসেইন হাসপাতালে নতুন কোভিড ওয়ার্ডটি চালু করা হয়। ওই ওয়ার্ডে ৭০টি বেড রয়েছে।

হাসপাতাল ভবন নির্মাণেও দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে।

ইরাকে তিন মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো হাসপাতালের কোভিড ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এর আগে, এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102