ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানের নতুন প্রেসিডেন্ট রায়িসিকে অভিনন্দন জানাল হামাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার এক বার্তা পাঠিয়ে হামাস এ অভিনন্দন জানানো হয় বলে ইরানের বার্তা সংস্থা ‘ফার্স’ খবর দিয়েছে।

হামাসের বার্তায় বলা হয়েছে, “ইরানে সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী, সেদেশের জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসি’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।”

হামাসের অভিনন্দন বার্তায় আরও বলা হয়েছে, “এই আন্দোলন রাষ্ট্র পরিচালনা ও জনগণের সেবা করার ক্ষেত্রে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি’র জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছে। সেইসঙ্গে তার নেতৃত্বে ইরান যাতে ভবিষ্যতে ফিলিস্তিনি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগের মতো ফিলিস্তিনি জনগণের পাশে থাকতে পারে সে তৌফিকও কামনা করছে।”
ইরানে ১৮ জুন ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার এ নির্বাচনের শতকরা ৯০ ভাগেরও বেশি ভোট গণনার পর আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। তিনি ১ কোটি ৭৮ লাখ ভোট পেয়েছেন, যা গৃহীত ভোটের প্রায় ৬২ শতাংশ।

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, কাতারের আমির, কুয়েতের আমির, ওমানের সুলতান, আজারবাইজানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং লেবাননের পার্লামেন্ট স্পিকার আলাদা আলাদা বার্তা পাঠিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102