ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১১৪ বার পঠিত

পাকিস্তানের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

এই সিদ্ধান্তের পর পরই ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান।

খবর জিও টিভির
স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বর্তমানে তেহরানে অবস্থান করা ইরানি রাষ্ট্রদূতও আপাতত ইসলামাবাদে ফিরছেন না।

পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় ইরানের সঙ্গে চলমান বা নির্ধারিত সব উচ্চ-পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

গত ১৬ জানুয়ারি পাকিস্তানে বেলুচি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় দুই শিশুর মৃত্যু এবং তিন মেয়ে আহত হয়।

ইরানের এ হামলাকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা ইসলামাবাদ অভিযোগ করেছে এ ঘটনা ‘বিনা উসকানিতে আকাশসীমা লঙ্ঘন’ ।

এ বিষয়ে ক্ষোভ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সার্বভৌমত্বের এ লঙ্ঘন সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম গুরুতর হতে পারে।

কোথায় এ হামলা হয়েছে, তার উল্লেখ বিবৃতিতে নেই। অবশ্য পাকিস্তানের বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী পাঞ্জগুর শহরে এ হামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102