ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানের সঙ্গে চীনের কৌশলগত চুক্তির রহস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হলো দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এ চুক্তি হয়নি।

এক সংবাদ ব্রিফিংয়ে লিজিয়ান বলেন, এই চুক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে। চুক্তির অন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এটি সই করা হয় নি।

চীনের এ মুখপাত্র জানান, ইরান-চীন সহযোগিতা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ২৫ বছর মেয়াদি এ চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে।

তিনি জানান, তেহরান ও বেইজিং ২০১৬ সালের জানুয়ারি মাসে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যাতে দু দেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় এবং এ বিষয়ে দু পক্ষ একটি চুক্তি সই করতে রাজি হয়।

গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। এ চুক্তিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102