ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই পরমাণু চুক্তিতে ফিরতে ইচ্ছুক।প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের পর ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। প্রথম পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে ইরানের অঙ্গীকার করার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

অবশ্য চুক্তিতে ফিরতে চাইলেও জানুয়ারি থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কে আগে পরমাণু চুক্তিতে ফিরবে তা নিয়ে টানাপোড়েন চলছে।

তবে ইরানের দাবি, আগে তাদের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিতে হবে যুক্তরাষ্ট্রকে, এরপরই সমঝোতায় ফিরবে দেশটি। এবিষয়ে উভয় দেশ অনড় অবস্থানে থাকায় পরমাণু সমঝোতায় ফেরা নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পরাশক্তি দেশগুলো। ২০১৫ সালে সম্পাদিত ঐতিহাসিক ওই চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোর প্রতিনিধিরাই কেবল ইরানের সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন। শুক্রবার (২ এপ্রিল) ভার্চ্যুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এদিকে পরমাণু চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আলোচনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটাকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলেও উল্লেখ করেছে দেশটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102