ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানের সঙ্গে বিশ্ব শক্তির ‘গঠনমূলক’ বৈঠক সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্য ‘গঠনমূলক’ একটি আলোচনা সম্পন্ন হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এ ব্যাপারে উভয় গোষ্ঠী ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে সহমত হয়েছে। এর মাধ্যমে ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী তেহরানের পরমাণু কার্যক্রম কমিয়ে আনা যাবে এবং ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।

ইউরোপীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রে ও ইরানকে ঐ চুক্তিতে ফিরিয়ে আনার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানি ও আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ঐ চুক্তি থেকে বের করে নিয়ে আসেন। এর ফলে ইরান ঐ চুক্তিতে ব্যক্ত পরমাণু কর্মসূচির সীমারেখা ধীরে ধীরে লঙ্ঘন করতে শুরু করে।

গত মঙ্গলবারের এই আলোচনায় এই মূল চুক্তির অবশিষ্ট দেশগুলো, ইরান , ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি এবং রাশিয়া এই যৌথ কমিশন যোগ দেয়। এর সভাপতিত্ব করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকে অংশ নেয়নি।

তবে ওয়াশিংটন কিংবা ইরান কেউই বলছে না যে এই আলোচনা থেকে দ্রুত কোন সমাধান বেরিয়ে আসবে। তারা এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রাথমিক আলোচনাকে ইতিবাচক ভাবে বর্ণনা করছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান সমন্বয়কারী এনরিক মোরা টুইটারে লিখেছেন, এটি ছিল গঠনমূলক যৌথ বৈঠক। পরমাণু চুক্তির বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে দুটি বিশেষজ্ঞ গোষ্ঠীর সঙ্গে যৌথ কূটনৈতিক প্রক্রিয়ার জন্য এক ধরণের একতা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102