ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানের হৃদয়ে আঘাত করেছি: মোসাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

পরমাণু স্থাপনায় হামলার দিকে ইঙ্গিত করে মোসাদের সদ্য সাবেক হওয়া প্রধান ইয়োসি কোহেন বলেছেন, ইসরাইল তেহরানের হৃদয়ে আঘাত করেছে। খবর আনাদোলুর।

মোসাদপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইয়োসি কোহেনকে। এখন থেকে গোয়েন্দা সংস্থাটির দায়িত্ব সামলাবেন ডেভিড বারনিয়া। যিনি এর আগে মোসাদের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মঙ্গলবার মোসাদের বিদায়ী প্রধান বলেন, আমরা ইরানের গভীর থেকে গভীরে প্রবেশে সক্ষম হয়েছি। আমরা দেশটির নানা স্পর্শকাতর তথ্যসংগ্রহ করেছি এবং উন্মুক্ত করেছি, যা ইরানের আত্মবিশ্বাস ও অহঙ্কারকে মাটিতে মিশিয়ে দিয়েছে।
ইরানের পরমাণুকেন্দ্রে সাফল্যের সঙ্গে শক্তিশালী বিস্ফোরণের বিষয়টি এ সময় তুলে ধরেন কোহেন।

‘ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচি, এর পরিকল্পনা, সামরিক পারমাণবিক ক্ষেত্রে এর ক্ষমতা সংরক্ষণ, ইরানের জালিয়াতি এবং মিথ্যা আমরা পুরো বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি’, যোগ করেন তিনি।

প্রসঙ্গত, ইরান-ইসরাইলের শত্রুতা নতুন নয়। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুটি দেশের কথার লড়াই তো চলে অনবরত। এর মধ্যে সাইবার হামলা এবং গুপ্তহত্যার জন্য হামলাও থেমে নেই।

এ ছাড়া সম্প্রতি ইরানের পরমাণুকেন্দ্রে বিস্ফোরণের পেছনেও ইহুদিবাদী ইসরাইলের হাত থাকতে পারে বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০২০ সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে তেহরানের সড়কে বন্দুকধারীরা হত্যা করে। এ হত্যাকাণ্ডের পেছনে ইসরাইলের হাত রয়েছে এমনটিই মনে করেন ইরানিরা। এমনকি এ হত্যার বদলা নেওয়া হবে এ কথাও বারবার বলেছেন ইরানের সামরিক কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102