ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি কিশোর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০১ বার পঠিত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ বশীর আহমাদ। ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করে।

বশীর আহমাদ লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। তার বাবা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক। ৪ ভাই বোনের মধ্যে বশীর প্রথম।

১৩ বছর বয়সি হাফেজ বশীর আহমাদ পরপর দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের সুনাম বয়ে এনেছে।

হাফেজ বশীর আহমাদের বাবা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি ছেলেকে বড় আলেম বানাবেন। একজন হাফেজ বানাবেন। এবার তার ও পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। মাত্র ৫ মাসে ২০১৯ সালের শুরুতে হিফজ শেষ করে হাফেজ বশীর আহমাদ। ২০২১ সালে পিএইচপি কুরআন এর আলো প্রতিযোগিতায় প্রথম হয় সে। গত ৭ ফেব্রুয়ারি আলজেরিয়ায় ৮৫টি দেশের হাফেজদের নিয়ে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বশীর।

এরপর গত ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা চলে। ২১ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হয়। এতে বশীর প্রথম স্থান অর্জন করে।

মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমি চাই সে যেন বিশ্ববরেণ্য আলেম হতে পারে। ইসলামের খেদমত করতে পারে। তিনি ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। হাফেজ বশীর আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102