ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরানে ড্রোন প্রশিক্ষণ নিচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

হামলায় সক্ষম মানববিহীন আকাশযান (ইউএভি) দেখতে ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার কাছে ইরান কয়েকশ ড্রোন হস্তান্তর করতে যাচ্ছে। ওয়াশিংটনের কাছে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আল আরাবিয়াহ এমন খবর দিয়েছে। তবে ইরানি কর্মকর্তারা এসব তথ্য অস্বীকার কিংবা স্বীকারও করেননি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কাহানি বলেন, ইউক্রেন যুদ্ধের আগে থেকেই কয়েকটি আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতার ইতিহাস রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে ড্রোন সরবরাহ করে আসছে ইরান। এবার ইউক্রেন যুদ্ধে মস্কোর সহায়তায় এগিয়ে আসছে তেহরান।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘গেল কয়েক সপ্তাহে রুশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ইরান। ইরানি ও রুশ অস্ত্র বাণিজ্যের ওপর জোরালো নিষেধাজ্ঞা প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে ড্রোন বিনিময় নানা উপায়ে নিষেধাজ্ঞাযোগ্য। ইরানের ড্রোন ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে আমরা উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, মার্কিন বাহিনী, আঞ্চলিক অংশীদার ও জাহাজে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে ইরান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102