ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইরান ও আমেরিকার ‘সৎ মধ্যস্থতাকারী’ হতে চান ম্যাখোঁ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬১ বার পঠিত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, তিনি আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় ‘সৎ মধ্যস্থতাকারীর’ ভূমিকা পালন করতে চান। তিনি এমন সময় এ প্রতিশ্রুতি দিলেন যখন ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলতে তার সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ম্যাক্রোঁ গতকাল বৃহস্পতিবার রাতে আটলান্টিক কাউন্সিল থিংক ট্যাংকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমেরিকা ইরানের সঙ্গে যেকোনো সংলাপে বসার আগ্রহ প্রকাশ করলে তিনি এ ব্যাপারে সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত রয়েছেন। তিনি সম্ভাব্য এ সংলাপে নিজেকে ‘প্রতিশ্রুতিশীল ও সৎ মধ্যস্থতাকারী’র ভূমিকায় দেখতে চান বলে মন্তব্য করেন। ফরাসি প্রেসিডেন্ট তার ভাষায় ‘ইরানের সাথে নয়া আলোচনায়’ সৌদি আরব ও ইসরাইলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমন সময় ইরানকে জড়িয়ে সংলাপের এ আহ্বান জানালেন যখন তেহরান সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে কোনো আলোচনা হবে না।

২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নানান নিষেধাজ্ঞাও দেয়। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি সীমাবদ্ধ করার জন্যই এ সব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন যে ইরান যদি এই চুক্তিতে ফিরে আসে তাহলে যুক্তরাষ্ট্রও ফিরবে।

সূত্র: রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102