ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলি কারাগারে প্রথম ফিলিস্তিনি বন্দির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫০ বার পঠিত

ইসরাইলি কারাগারে যাওয়া প্রথম ফিলিস্তিনি বন্দি মাহমুদ বাকির হিজাজি সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাফেয়ার্স ও ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। বার্তা সংস্থা আনাদুলু এমন খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, হিজাজি ছিলেন আত্মত্যাগের প্রতীক। পরবর্তী প্রজন্মের জন্য জাতীয় ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ লড়াই রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়ে বাণী দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মঙ্গলবার সামরিক মর্যাদায় হিজাজিকে দাফন করার কথা রয়েছে। ১৯৩৬ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেছেন তিনি।

১৯৬৫ সালের জানুয়ারিতে বাইত জিবরিন শহরে এক অভিযানে ইসরাইলি বাহিনীর হাতে তিনি আটক হন।

পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধার মুখে তা কার্যকর করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102