ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫ বার পঠিত

ইসরাইলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির কূটনীতিক মো. মাহমুদ আল-খাজাকে তেলআবিবে দেশটির প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বছরের জানুয়ারিতেই আমিরাতের মন্ত্রিসভা ইসরাইলের রাষ্ট্রদূত হিসেবে মো. মাহমুদ আল-খাজার নিয়োগের ব্যাপারে অনুমোদন দেয়।

উল্লেখ্য, মুসলিম বিশ্বকে পাশ কাটিয়ে ইহুদিবাদীদের বিতর্কিত রাষ্ট্র ইসরাইলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে তিন দেশের মধ্যে এ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।

ওই চুক্তির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে অঙ্গীকারবদ্ধ হয়। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102