ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইলে হিজবুল্লাহর তীব্র আক্রমণ শুরু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

লেবাননে ইসরাইলি হামলার জবাবে ইতোমধ্যেই তেলআবিবসহ ইসরাইলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে ভারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেলআবিব-সহ ইসরাইলের দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইরেন বাজানো হয়।

গত বছরের ৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলান এবং আল-কর্মেলসহ দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৩০০ মানুষ হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ হামলায় ২৭৫ জন নিহত এবং ১০২৪ জন আহত হয়েছে। সূত্র: আল জাজিরা, টাইমস্ অব ইসরাইল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102