ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরাইল হামলা বন্ধ না করলে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে: ইরান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৮ বার পঠিত

ইসরাইল অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ না করলে পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছে ইরান। ইসরাইলি বাহিনী টানা দুই সপ্তাহ ফিলিস্তিনের গাজায় বিমান থেকে বোমা হামলা চালিয়ে আসছে। সেখানে স্থল অভিযানের প্রস্তুতিও নিয়েছে দেশটি। ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এরই মধ্যে সাড়ে চার হাজার ছড়িয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির–আব্দোল্লাহিয়ান রোববার তেহরানে বলেছেন, আমি যুক্তরাষ্ট্র ও এর প্রতিনিধিকে (ইসরাইল) সতর্ক করছি যে তারা যদি অবিলম্বে গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ না করে, তাহলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু সম্ভব এবং পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

গাজায় ইসরাইলের হামলা শুরু থেকেই এর সমালোচনা করছে ইরান। তা ছাড়া ইরানপন্থি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ৭ অক্টোবর এই সংঘাতের শুরু থেকেই ইসরাইলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। তাদের অব্যাহত হামলার মুখে আজ সকালেও ইসরাইলি বাহিনী লেবানন সীমান্তবর্তী এলাকাগুলো থেকে আরও অনেক মানুষকে সরিয়ে নিয়েছে।

এ পরিস্থিতিতে ইসরাইলের সুরক্ষায় এ অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইসরাইলের কাছাকাছি এলাকায় ভূমধ্যসাগরে একটি রণতরি মোতায়েন করেছে তারা। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি সম্প্রতি ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। হুতিরা ইরানের সমর্থনপুষ্ট। এর বাইরে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।

এবার ইসরাইল–ফিলিস্তিনের সংঘাতের শুরু ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে ঢুকে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর মধ্য দিয়ে। হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ৪০০–এর বেশি মানুষ নিহত হয়েছে। ওই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরান। তবে যারা হামলার পরিকল্পনা করেছিলেন, তাদের প্রশংসা করেছেন দেশটির কর্মকর্তারা। ওই হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102