ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলে ১৭০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ, কয়েক স্থানে আগুন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ১৭০টির মতো রকেট ছুড়েছে। এতে গ্যালিলি ও হাফিয়াসহ আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটি জানায়।
সামরিক বাহিনী জানায়, কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, তবে কিছু রকেট আঘাত হেনেছে। এতে কয়েকটি জায়গায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের টুকরো হাইফার পশ্চিমে একটি আবাসিক ভবনে পড়ে। এতে ওই দুইতলা ভবনের কিছু ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। খবর টাইমস অব ইসরায়েলের।

হিজবুল্লাহ আরও বলেছে, তারা সাফেদের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর একটি ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে। তারা বলছে, লেবাননের প্রতিরক্ষা এবং তাদের গ্রাম ও বাড়িগুলোতে ইসরায়েলি শত্রুদের হামলার জবাবে পাল্টা রকেট হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। সেই থেকে হিজবুল্লাহ গাজার সমর্থনে ইসরায়েলের উত্তর দিকে হামলা শুরু করে।

প্রায় এক বছর আন্তঃসীমান্ত হামলা চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। গত সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননের ভেতরে বড় ধরনের হামলা চালানো শুরু করে।

এদিকে ইসরায়েলের একটি যুদ্ধবিমান রোববার সকালে বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের স্থাপনা এবং অস্ত্র তৈরির পাতাল কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।

হামলার আগে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে বেসামরিকদের সরে যেতে বলে। দক্ষিণ লেবাননে পৃথক হামলায় হিজবুল্লাহর বিশিষ্ট তিন সদস্য নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102