ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েলের বর্বর হামলায় নিহত বেড়ে ২১৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। ইসরায়েলের এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। তাদের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

উল্লেখ্য, ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি। প্রতিদিনই আহত হচ্ছে শত শত নিরীহ ফিলিস্তিনি। এই অবস্থায় জীবন বাঁচাতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন খাবারবিহীন ৪০ হাজারের বেশি মানুষ। সামনে আরও কঠিন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102