ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসলামি মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পাশাপাশি ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) ৪৯তম অধিবেশনে যোগ দেওয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এক খুদেবার্তায় বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় আরব রাষ্ট্র ফিলিস্তিন ও পশ্চিম আফ্রিকার নাইজেরিয়া।

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নৌয়াকচটে এ অধিবেশন শুরু হয়। সেখান থেকে আবদুল মোমেন জানান, ওআইসির প্রেসিডেন্ট নির্বাচিত হয় সিএফএমের এবারের অধিবেশনের আয়োজক দেশ মৌরিতানিয়া।

ওআইসির মানবাধিকার পরিষদে বাংলাদেশের পাশাপাশি সদস্য হিসেবে যুক্ত হয় তুরস্ক ও ইরান। ওই পদে বাংলাদেশের প্রার্থী ছিলেন শিপা হাফিজা।

স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনব্যাপী সিএফএমে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের নেতৃত্বে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধিদল।

অধিবেশনে বক্তব্যকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসির সদস্য রাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102