সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইসলামী বক্তাকে নিয়ে অশালীন মন্তব্য করার দায়ে ঝুমন দাস আপন নামে একজনকে আটক করেছে সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ।
মঙ্গলবার রাতে, শাশখাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আজ বুধবার সকালে লাঠিসোটা নিয়ে ওই বক্তার অনুসারীরা এলাকায় বিক্ষোভ করে। এসময় কয়েকটি বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
গেল সোমবার দিরাইয়ে একটি সমাবেশে ওই বক্তা বয়ান করেন। এরপর ঝুমন দাস আপন নিজের ফেইসবুক আইডি থেকে তাকে নিয়ে অশালীন মন্তব্য করতে থাকেন বলে জানা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে আপনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।