ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসির স্বার্থে নয়, মাহবুব তালুকদার কাজ করেন ব্যক্তি স্বার্থে: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নির্বাচন কমিশনের স্বার্থে নয় ইসি মাহবুব তালুকদার কাজ করেন ব্যক্তি স্বার্থে। বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করেন কমিশনকে অপদস্থ করতে। মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোট দিবসের আলোচনা সভায় এ কথা বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সিইসি আরও বলেন, দেশের নির্বাচন কমিশনের স্বার্থে মাহবুব তালুকদার কাজ করেন না। ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার, যখন যতটুকু করা দরকার, ততটুকু করেছেন উনি।

নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সিইসি যখন বক্তব্য দিচ্ছিলেন, মাহবুব তালুকদারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইংয়ের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক তখন মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নির্বাচন কমিশনের সামনে বেলুন উড়িয়ে ভোট দিবসের উদ্বোধন করেন সিইসি। রাজধানীসহ দেশের সব নির্বাচন কমিশন অফিসে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।

দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ছয়শ ৬৯ জন। চূড়ান্ত এ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102