ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসি সচিব হলেন শফিউল আজিম, জাহাংগীর আলম জননিরাপত্তায়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭২ বার পঠিত

সচিব পদে পদোন্নতি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) শফিউল আজিমকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

৩০ মে থেকে তার এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করেছে সরকার।

২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেন।

বিমানে যোগদানের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও বিধি অনুবিভাগ) হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্যদিকে ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগদান করেন মো. জাহাংগীর আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102