মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অতিরিক্ত সর্তকতা হিসেবে ব্রিটেনের ঐতিহ্যবাহী ইস্ট লন্ডন মসজিদে এবার ২০ রাখাত তারাবির নামাজের পরিবর্ততে ৮ রাকাত নামাজ আদায় করা হবে। এশা এবং তারাবি মিলিয়ে এক ঘন্টার মধ্যে নামাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
পাশাপাশি প্রতি ওয়াক্তের নামাজেও পূর্বের সর্তকতা বহাল রয়েছে। মসজিদে গিয়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।
সাথে জায়নামাজ, মুখে মাক্স এবং হ্যান্ড সেনেটাইজার রাখতে হবে। নামাজ শেষ করে কোন আড্ডা বা জামায়েত না হয়ে যার যার বাসায় চলে যেতে হবে।
প্রতি বছর ইস্ট লন্ডন মসজিদে ইফতার পার্টির বড় গেদারিং হলেও এবছর সেই ইফতার পার্টি হচ্ছেনা। ইফতার যার যার বাসাতেই করতে হবে। ইফতার শেষে মসজিদে এসে মাগরিবের নামাজ আদায় করতে পারবেন। এজন্য মাগরিবের নামাজ সামান্য বিলম্বে শুরু হবে।
জানিয়েছেন ইস্ট লন্ডন মসজিদের এক্সিকিউটিভ ডিরেক্টর দেলওয়ার হোসেন।