ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবার ফাঁদে ফেলে চাঁদাবাজি, ওসিসহ ৫ জনের বিরুদ্ধে তদন্তে ডিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

রাজধানীর কোতয়ালী থানার ওসি মিজানুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- কোতোয়ালী থানার এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম ও সোর্স দেলোয়ার হোসেন।

গত ১৭ নভেম্বর ব্যবসায়ী মো. রহিম আদালতে এ মামলাটি করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির তদন্তের বিষয়টি অপেক্ষমান রাখেন। ৩ ডিসেম্বর আদেশ দেয়ার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে এদিন আদালত ওই আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন হাওলাদার যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ অক্টোবর সন্ধ্যায় চরকালীগঞ্জ জেলা পরিষদ মার্কেট থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন রহিম। রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ব্রিজের ওপর অজ্ঞাতনামা তিনজন তার গতিরোধ করেন। তারা নিজেদের ঢাকা জেলার ডিবি পুলিশ পরিচয় দেন। রহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানান তারা। রহিমকে তারা একটি দোকানে নিয়ে তল্লাশি করেন। তল্লাশি করে কিছু না পাওয়ায় তাকে দোকান থেকে বের করে বাবু বাজার ব্রিজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম ও সোর্স দেলোয়ার উপস্থিত ছিলেন।

এই তিনজন নিজেদের কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা বের করে বলেন, এগুলো রহিমের কাছ থেকে পাওয়া গেছে। এরপর আসামিরা রহিমের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না পেলে মাদক ব্যবসায়ী সাজিয়ে মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেন। নিজেকে বাঁচাতে রহিম নিজের কাছে থাকা একটি স্বর্ণের চেইন ও নগদ ১৩ হাজার টাকা আনিসুলের কাছে তুলে দেন।

এরপর রহিমকে রাতে থানায় নেয়া হয়। পরে রহিম পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করে আরও ৫০ হাজার টাকা দেন। এরপর ১০ পিস ইয়াবা দিয়ে রহিমকে আদালতে পাঠানো হয়। ১৭ দিন কারাগারে থেকে গত ৩০ অক্টোবর জামিন পান রহিম।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102