ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবাসহ সস্ত্রীক গ্রেফতার যুবলীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩২ বার পঠিত

মাগুরায় ইয়াবাসহ কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা সস্ত্রীক গ্রেফতার হয়েছেন।

সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার শ্রীপুর উপজেলার রামনগর থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল এবং তার স্ত্রী রিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়।

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকান্দার আলি জানান, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশে বাড়িতে রাখা হয়েছে এমন খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি কর্মকর্তা নিশ্চিত করেছেন।

মাগুরা জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আলি আহমেদ আহাদ পুলিশের হাতে গ্রেফতার সোহেল রানার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, মাদকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা থাকলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102