ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবাসহ ২ তরুণী আটক সীতাকুণ্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২,৪০০ পিস ইয়াবাসহ দুই যুবতীকে আটক করেছে। গত মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থল পশ্চিম পাশে বাস কাউন্টারের সামনে একটি ঢাকামুখী যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা কারবারি তরুণীরা হলেন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বাবুল দাশের মেয়ে শারমিন আক্তার রূপা দাশ (২৭), জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনাচর এলাকার আবুল কালামের মেয়ে মঞ্জুরা (২৫)।

সীতাকুণ্ড থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভাস্থল বাস কাউন্টারের সামনে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই মাদক কারবারি মহিলাকে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102