ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ইয়াবা গডফাদার নইব্বাকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৫ বার পঠিত

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির বলেন, অস্ত্রধারী ও ইয়াবা কারবারি রোহিঙ্গা নবী হোসেন ওরফে নইব্বাকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

প্রথমবারের মতো কোনো রোহিঙ্গাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক সপ্তাহ ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় বিজিবির এই পোস্টার দেখা যায়।

তিনি বলেন, ক্যাম্পকেন্দ্রিক অস্ত্রবাজি, ইয়াবা পাচারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নবীর হাতে। ক্রিস্টাল মেথ বা আইসের সঙ্গেও নবীর দলের সদস্যদের সম্পৃক্ততা বেড়েছে। নবী এখন বিজিবির প্রধান টার্গেট। তার নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবার একাধিক মামলা আছে।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে পুরস্কার ঘোষণা করার মতো রোহিঙ্গা সন্ত্রাসী তৈরি হয়েছে, এটা আমাদের কাছে অকল্পনীয়। যদি এমন সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে তাহলে তাদের দ্রুত দমন করা প্রয়োজন। তবে সবচেয়ে বড় দাবি হচ্ছে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102