ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৭ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবা দিয়ে এক গৃহবধূকে ফাঁসানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি, ছয় পুলিশ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।

বাদীর আইনজীবী মো. ইলিয়াছ জনান, পারিবারিক অশান্তি ও সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফের শরণাপন্ন হন বাদী। এ সুযোগে মিথ্যা প্রলোভন দিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে। পরে উপজেলা সদরের একটি গেস্ট হাউসে ধর্ষণের পর ইয়াবা দিয়ে ফাঁসানো হয় ওই গৃহবধূকে।

এ ঘটনায় দীর্ঘ ছয় মাস পর মুক্তি পেয়ে বাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, উপপরিদর্শক (এসআই) মো. মুকিত হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া ও কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, সাইফুল ও বৈশাখী রহমান, পুলিশের তিন সোর্সসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার মামলাটি আমলে নিয়ে বাদীর বক্তব্য গ্রহণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102