ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা বিক্রির সময় নারীসহ পুলিশ কর্মকর্তা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

সিলেট নগরীতে ইয়াবা বিক্রির সময় নারীসহ পুলিশের সাময়িক বরখাস্ত এক এসআইসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদেরকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারীসহ সিলেট এপিবিএন-এর সাময়িক বরখাস্ত এসআই মো. রোকনউদ্দিন (৪২), রীমা (৪২), জসিম উদ্দিন (২৪), ফাহিম শাহরিয়ার (৪১) এবং ফরিদ আহমেদকে(৪৫) ১৮৫ পিস ইয়াবা ‌এবং নগদ ৮২ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, আটক এসআই মো. রোকন উদ্দিন ভূঁইয়া বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে যৌনবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও নিজের কথিত স্ত্রীসহ রোকনকে আটক করেছিল র‌্যাব-৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102