ইয়াবা বিক্রির সময় ইয়াবা ও নগদ অর্থসহ পুলিশের এক এসআই আটক।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে এসআই রোকন উদ্দিন ভুইয়াকে আটক করে সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক নারীসহ আরও চারজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় ৮২ হাজার টাকা।
সিলেট মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মো. রোকন উদ্দিন ভূইয়া (৪০) বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।
এর আগে, ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও তার কথিত স্ত্রীসহ এসআই রোকনকে আটক করে র্যাব-৯। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ বিভাগ।
#ডিবিসি নিউজ