ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা লুকিয়ে ফেললেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করার সময় পকেটে এক হাজার ২২ ইয়াবা ট্যাবলেট লুকিয়ে ফেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মীর মাহমুদুল হাসান। বিষয়টি উপস্থিত ম্যাজিস্ট্রেটের সন্দেহ হলে তল্লাশি করে তাঁর পকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে মামলার পর ওই কর্মকর্তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের মামলা আদালতে নিষ্পত্তি করার পর জব্দ মাদকদ্রব্য বিভিন্ন সময়ে আদালত চত্বরেই ধ্বংসের ব্যবস্থা করা হয়। বুধবার বিকেলেও ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাদকদ্রব্য ধ্বংসের আয়োজন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ কয়েকজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
আদালতের মালখানায় জমা থাকা ফেনসিডিল, স্কফ, বিয়ার, বিদেশি মদ ও ইয়াবা ধ্বংস করতে চত্বরে নিয়ে আসার সময় এক প্যাকেট ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মীর মাহমুদুল হাসান প্যান্টের পকেটে লুকিয়ে ফেলেন। তাঁর প্যান্টের পকেট উঁচু দেখালে বিষয়টি উপস্থিত ম্যাজিস্ট্রেটের সন্দেহ হয়। তিন মাহমুদুল হাসানকে তল্লাশি করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তল্লাশি করে তাঁর প্যান্টের পকেট থেকে এক হাজার ২২ পিস ইয়াবা উদ্ধার এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, এ ঘটনায় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেই সহকারী প্রসিকিউটরকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, মাহমুদুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102