ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গের ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত : মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রায় ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াসহ বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে প্লাবনে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মমতা বলেন, ‘দুর্যোগে তিন লাখের বেশি বাড়ি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে ১৪ হাজার ত্রাণ শিবির চলছে। এই মুহূর্তে ১৩৪ টা বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। আরও বাড়বে এই সংখ্যা। ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি রুপির ত্রাণ সামগ্রী এরইমধ্যে পাঠানো হয়েছে।

দুর্ভাগ্যবশত একজন দুর্ঘটনাজনিত কারণে মারা গেছেন জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যারা নদীর পাশে, সাগরের পাশে বা গঙ্গার পাশে থাকেন তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে ভালো হয়। কোলকাতার কালীঘাট, চেতলা, রাসবিহারী ও অন্যত্র গঙ্গা নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে।’ সূত্র : পার্সটুডে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102