ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াস বাংলাদেশে আসবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানলেও বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনও আশঙ্কা নেই। এটি ভারতের ওড়িশার উপর দিয়ে অতিক্রম করছে। আর বিকেল ৪টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলবর্তী মোট ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। রাজ্যের বালেশ্বরের কাছে ধামড়ায় ঘণ্টায় ১৩০-১৪০ কি.মি বেগে আছড়ে পড়তে শুরু করেছে এটি। আগামী ৩ ঘণ্টা ধরে এই চলবে বলে জানিয়েছে ভারতের আবহওয়া অফিস। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলবর্তী এলাকার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বেলা ১২টা নাগাদ ডামরার উত্তর ও বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ অতিক্রম করেছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম শুরু করতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102