ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রার ১২ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১২৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে (৫ জুলাই-১৬ জুলাই) দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৫৪ শতাংশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানায়। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এসব দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪৩ নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। দুর্ঘটনায় ৪৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪ দশমিক ৭৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, অর্থাৎ ১৭ দশমিক শূন্য ৪ শতাংশ।

এই ১২ দিনে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক নিহতের চিত্র

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী ১২৩ জন (৩৯.৫৪ শতাংশ), বাসযাত্রী ৩৩ জন (১০.৬১ শতাংশ), ট্রাক-পিকআপ-লরি আরোহী ১৬ জন (৫.১৪ শতাংশ), মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ১৮ জন (৫.৭৮ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৫৭ জন (১৮.৩২ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-আলমসাধু-টমটম-মাহিন্দ্র-পাওয়াটিলার) ১০ জন (৩.২১ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ৮ জন (২.৫৭ শতাংশ) নিহত হয়েছেন।

দুর্ঘটনার ধরন

দুর্ঘটনাসমূহের ৭৬টি (২৭.৭৩% শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ৯৯টি (৩৬.১৩ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ৫১টি (১৮.৬১ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪২টি (১৫.৩২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৬টি (২.১৮ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102