ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রায় কোন দিনের ট্রেনের টিকিট কবে পাওয়া যাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩১ বার পঠিত

ঈদকেন্দ্রীক রেলের কর্ম পরিকল্পনায় বলা হচ্ছে, ১০ দিন আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আগামী ৭ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।

আগামী ৭ এপ্রিল দেওয়া হবে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট, ৮ এপ্রিল দেওয়া হবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল মিলবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল দেওয়া হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল দেওয়া হবে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ১৫ এপ্রিল থেকে। শুরুর দিনে দেওয়া হবে ২৫ এপ্রিলের টিকিট। ১৬ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল মিলবে ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের এবং ১৯ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের অগ্রিম টিকিট।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে ২০ থেকে ২৭ এপ্রিল। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। ঈদুল ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

ঈদুল ফিতরের আগে ২০ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের দিন ২২ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102