ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রায় প্রাণ গেল দুই চিকিৎসকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে নরসিংদীতে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের দুই চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন। তাদের বাড়ী নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে কর্মরত রয়েছেন। নিহত অপরজন মাইক্রোবাসের চালক খোকন।

পুলিশ জানিয়েছেন, ডা. জহিরুল হক ও তার স্ত্রী ডা. তুহিন ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর নামক স্থানে পৌঁছলে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালক নিহত হন। আহত হন বাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই চিকিৎসক ও তাদের মাইক্রোবাসের চালক মারা যান। বাসটিকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102