ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মোনাজাত।

মোনাজাতে মুফতি মাওলানা মিজানুর রহমান বাংলাদেশকে করোনামুক্ত করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তৌফিক দিতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এছাড়াও ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করতে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।

১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা।

প্রধান জামাত ছাড়াও বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে আরও ৪টি জামাত। প্রতিটি জামাত শুরু হওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হয়।

বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।

সকাল ৮টায় শুরু হয় দ্বিতীয় জামাত। এরপর সকাল ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় আরও ৩টি জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাজধানীজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102