ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদের আগে কারাবন্দি ছাত্রদের মুক্তি দাবি সৈয়দ ইবরাহিমের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঈদের আগে কারাবন্দি ছাত্রদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক। রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

সৈয়দ ইবরাহিম বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গ্রেপ্তারকৃত ৫৪ নেতা-কর্মীর ঈদের আগে জামিন দেয়ার জন্য সরকার এবং প্রধান বিচারপতির নিকট আবেদন জানাচ্ছি।

রিমান্ডের নামে তাদেরকে যেনো আর নির্যাতন করা না হয়। পবিত্র রমজান হচ্ছে ক্ষমা ও মহত্ব প্রদর্শনের মাস। তাই মানবিক দৃষ্টিতে এই আবেদন বিবেচনা করার আহবান জানাচ্ছি। গত ৮ই মে ২০২১ গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিশিষ্ট নাগরিকরা প্রধান বিচারপতি বরাবর যে আবেদন করেছেন তার সঙ্গে সহমত পোষণ করছি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্র সমাজের অবদান ও ত্যাগ অনস্বীকার্য। সাম্প্রতিক সময়েও ছাত্ররা দেশের সব কিছুতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ অবস্থায় ৫৪ জন ছাত্রনেতা গ্রেপ্তারকৃত অবস্থায় নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। আমি অবলিম্বে গেপ্তারকৃত সকল ছাত্রদের মুক্তি দাবি করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102